মিথ্যা (False)

শায়খ আহমাদুল্লাহর নামে প্রচারিত ফটোকার্ড দুটি ভুয়া

T

Team TTL

May 09, 2026 • 08:01 PM

মিথ্যা (False)
শায়খ আহমাদুল্লাহর নামে প্রচারিত ফটোকার্ড দুটি ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি স্কলার ও আসসুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক শায়খ আহমাদুল্লাহর নামে দু'টি ফটোকার্ড প্রচারিত হচ্ছে। যার একটিতে আহমাদুল্লাহকে উদ্ধৃত করে বলা হয়, "ড. ইউনুসের সমালোচনা না করে করে শুকরের মাংস যে হারাম তার একটা শক্ত দলিল দেখান। শুকর ও আল্লাহর তৈরি প্রাণী, অতএব খাওয়াই যায়।"


দ্বিতীয় ফটোকার্ডে তাকে উদ্ধৃত করে বলা হয়, "শুকরের মাংস হারাম এবিষয়ে কোনো দলিল নেই। প্রোফেসর(!) ইউনুসের বাণিজ্য চুক্তি হালাল।"

এই ফটোকার্ডটিতে বাংলাদেশের প্রসিদ্ধ টিভি চ্যানেল 'একাত্তর টিভির' লোগো রয়েছে। 

তবে অনুসন্ধানে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।


প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যাচাই করে শায়খ আহমাদুল্লাহর নামে প্রচারিত উক্তিগুলোর কোনো গ্রহণযোগ্য উৎস খুঁজে পাওয়া যায়নি। তার অফিসিয়াল বক্তব্য, ভিডিও, পোস্ট কিংবা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমেও এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মিলেনি।


এছাড়া একাত্তর টিভি এর অফিসিয়াল ফেসবুক পেজ ও অন্যান্য প্ল্যাটফর্ম ঘুরেও আলোচিত ফটোকার্ডটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বরং ভাইরাল ফটোকার্ডটিতে বানানগত ভুল ও ডিজাইনের অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে, যা থেকে ধারণা করা যায় এটি একাত্তর টিভির নামে তৈরি নকল ফটোকার্ড।

পাশাপাশি শায়খ আহমাদুল্লাহ–এর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ও এ ধরনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সুতরাং, শায়খ আহমাদুল্লাহর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত শুকরের মাংস ও ড. ইউনুস প্রসঙ্গের ফটোকার্ড দুটি ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর।

আরও পড়ুন