⚠️ বিভ্রান্তিকর (Misleading)

কোলে গন্ধগোকুল ও পিছনে সজারু নিয়ে হাঁটা শিশুটি বাংলাদেশের নয়, শ্রীলঙ্কার

T

Team TTL

June 29, 2026 • 01:28 AM

⚠️ বিভ্রান্তিকর (Misleading)
কোলে গন্ধগোকুল ও পিছনে সজারু নিয়ে হাঁটা শিশুটি বাংলাদেশের নয়, শ্রীলঙ্কার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট মেয়ে কোলে গন্ধগোকুল নিয়ে হাঁটছে, আর তার পিছন পিছন একটি সজারু চলে আসছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, শিশুটি বাংলাদেশের এবং বিরল এই বন্ধুত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরালও হয়েছে। 


ভারতের ইংরেজি সংবাদমাধ্যম 'The Telegraph' ভিডিওটি শেয়ার করে দাবি করে, "বাংলাদেশে এক কিশোরীকে কোলে একটি গন্ধগোকুল নিয়ে এবং পোষা একটি সজারুকে সঙ্গে নিয়ে হাঁটতে দেখা গেছে। বিরল এই বন্ধুত্বের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।"

একই দাবি বাংলাদেশি ফেসবুক পেজ 'Cablgram' সহ আরও কয়েকটি আইডি ও পেজ থেকেও প্রচার করা হয়েছে।


তবে অনুসন্ধানে দেখা যায় দাবিটি সঠিক নয়। শিশুটি বাংলাদেশের নয় বরং শ্রীলঙ্কার। কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চে ভিডিওর একটি পুরনো সুত্র পাওয়া যায়। গত ১১ই জুন "Prabath Silva" নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথমবার প্রকাশিত হয়।


ভিডিওর ক্যাপশনটি সিংহলী ভাষায় লেখা, যার অর্থ দাঁড়ায়  "আপার সাথে ধানক্ষেতে যাচ্ছে ছোটভাই সজারু।" উক্ত ব্যক্তির ফেসবুক প্রোফাইলে সেই একই শিশু ও প্রাণীদের নিয়ে আরও একাধিক ছবি ও ভিডিও বিদ্যমান রয়েছে।


অতএব, কোলে গন্ধগোকুল এবং পিছনে সজারু নিয়ে হাঁটা শিশুটিকে বাংলাদেশের বলে যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তা ভুল। প্রকৃতপক্ষে ভিডিওটি শ্রীলঙ্কার এবং এতে দেখা যাওয়া শিশুটিও শ্রীলঙ্কার বাসিন্দা।

তথ্যসূত্র (Sources & References)

আরও পড়ুন