আবিদুল ইসলামের নামে প্রচারিত “শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা” পোস্টের স্ক্রিনশট এডিটেড

T

Team TTL

May 17, 2026 • 01:48 AM

আবিদুল ইসলামের নামে প্রচারিত “শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা” পোস্টের স্ক্রিনশট এডিটেড

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের একটি পুরনো ফেসবুক পোস্টের স্ক্রিনশট সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রচারিত স্ক্রিনশটে দেখা যায়, তিনি দুই হাত দিয়ে লাভ শেপ তৈরি করেছেন এবং পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “সকল ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর জন্য”।


একই সঙ্গে পোস্টটির তারিখ হিসেবে ২৯ সেপ্টেম্বর ২০১৭ উল্লেখ করা হয়েছে। এই স্ক্রিনশট শেয়ার করে একাধিক ব্যবহারকারী আবিদুল ইসলামকে ‘গুপ্ত’ বলে সম্বোধন করছেন। এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফেসবুকে প্রচারিত কয়েকটি পোস্টের স্ক্রিনশট


তবে বিষয়টি অনুসন্ধান করে প্রচারিত স্ক্রিনশটের সত্যতা পাওয়া যায়নি। বরং অনুসন্ধানে আবিদুল ইসলামের মূল ফেসবুক পোস্টটি খুঁজে পাওয়া গেছে। দেখা যায়, তিনি ছবিটি পোস্ট করেছিলেন ৩০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে।


পোস্টটির সর্বশেষ ক্যাপশন ছিল “Shape of Papaya”। এছাড়া পোস্টটি অতীতে কয়েকবার সম্পাদনা করা হলেও কোনো পর্যায়েই “সকল ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর জন্য” এমন ক্যাপশন ব্যবহার করা হয়নি।


প্রাপ্ত তথ্য বিশ্লেষণে প্রতীয়মান হয়, মূল পোস্টের সঙ্গে পরবর্তীতে সম্পাদনার মাধ্যমে ভিন্ন ক্যাপশন যুক্ত করে স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে এবং তা বিভ্রান্তিকর দাবি হিসেবে প্রচার করা হচ্ছে।


সুতরাং, আবিদুল ইসলাম খানের নামে “সকল ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর জন্য” ক্যাপশনে প্রচারিত স্ক্রিনশটটি সঠিক নয়, এটি এডিটেড এবং বিভ্রান্তিকর।

আরও পড়ুন